ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৪০ হাজার জামিন

    নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৪০ হাজার জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে আদালতে সরাসরি উপস্থিতি ছাড়াই বন্দিদের কারাগারে রেখেই ভার্চুয়ালি শুনানির মাধ্যমে গত ১২ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ২২ কার্যদিবসে ৪০ হাজার ৪ জন বন্দীকে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। এসব হাজতী আসামিকে জামিন দেওয়ার পর তারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

    সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সূত্রে সোমবার এ তথ্য পাওয়া গেছে।

    প্রাপ্ত তথ্যানুযায়ী, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে আদালতে স্বাভাবিক বিচার কাজ বন্ধ রয়েছে। এই সময়ে জরুরী বিষয় শুনানির জন্য কিছু কিছু আদালত খোলা রাখা হয়েছে।

    এ পরিস্থিতিতে গত ১২ এপ্রিল থেকে আসামিদের কারাগারে রেখেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি জামিন শুনানি চলছে। এরই ধারাবাহিকতায় ১৬ মে পর্যন্ত ২২ কার্যদিবসে ৭৪৪২৮টি মামলায় জামিনের আবেদন নিষ্পত্তি করে ৪০০০৪ জনকে জামিন দেওয়া হয়েছে। পরে সকলেই কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জামিনপ্রাপ্তদের মধ্যে ৫৩০জন শিশুও রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ