ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

    মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. তুষার (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মো.হাসান (২৭) নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। রোববার (৮ মে) রাত ৯ টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলায় সোবহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত তুষার (২৫) চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কাদের হোসেনের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ৯টার দিকে তুষার ও তার বন্ধু হাসান চাটখিল থেকে লক্ষ্মীপুরের দত্তপাড়া নামক স্থানে যাওয়ার পথে চাটখিলের সোবহানপুর এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। এতে ওই মোটরসাইকেল থাকা হাসানও গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহত হাসান কে  উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।  

    বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে তুষার ঘটনাস্থলে মারা যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ