ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাজিরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

    নাজিরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে তারক মাতা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা-পুলিশ। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে থানা-পুলিশ তাকে স্থানীয় কালিবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃত তারক উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধ্য জয়পুর গ্রামের বিমল মজুমদারের ছেলে। এ ঘটনায় ওই শিশুর মা মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতেই তারককে গ্রেপ্তার করা হয়। 

    মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তারক মাতাদের বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে ওই শিশুকে নিয়ে যান তার মা। শিশুটির মা সেখানে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয় এবং শিশুটি ওই বাড়িতে থাকা অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে শুরু করে। এ সময় অভিযুক্ত তারক শিশুটিকে লিচু ও অন্যান্য খাবারের লোভ দেখিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। 


    নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ধর্ষণের অভিযোগে স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ