ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

    চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ  দুইজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে রাজশাহীর তাহেরপুর দাশুপাড়ার রায়হানের মেয়ে সামিয়া শিফা (৫) ও শিবগঞ্জে রাধানগর বাবলাবোনা গ্রামের মৃত লুৎফল হকের ছেলে আব্দুর  রশিদ ওরফে ভুতু (৫৮)।

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বালিকাপাড়া মোড়ে রাস্তা পারাপারের সময় একটি অটোরিক্সরা সাথে ধাক্ক লেগে সামিয়ার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
    ওসি আরো জানান, এ ঘটনায় অটোচালক আলামিন (২৬) কে আটক করা হয়েছে।

    এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, সকালে একটি চার্জার ভ্যান গাড়ী খাসের হাট বাজারে আসার পথে শিবগঞ্জের নলবোনা তেলকুপি সড়কে  বিপরীত দিক থেকে  আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় চার্জার ভ্যানে থাকা আব্দুর  রশিদ  পড়ে  গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরো জানান, মোটর সাইকেল চালক পালিয়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ