ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

    ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল জলিল সর্দার (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন উপজেলার আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল সর্দার উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের রহমানী সর্দারের ছেলে।

    স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এসময় বোরহানউদ্দিনের দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল জলিল সর্দার।

    এসময় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বৃদ্ধ জলিল সর্দারের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ভোলা নেয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি।

    এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়েছে। তবে এ ঘটনায় কারও অভিযোগ নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ