ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ৭ দিন প্রবেশ ফিমুক্ত জাফলং

    ৭ দিন প্রবেশ ফিমুক্ত জাফলং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ উপলক্ষে সিলেটের জাফলংয়ে আগামী সাত দিন বিনা টিকিটে পর্যটকরা প্রবেশ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে তিনি এ এ ঘোষণা দেন। 

    জেলা প্রশাসক বলেন, জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় আটক পাঁচ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

    তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে আগামী সাত দিন জাফলংয়ের প্রবেশ ফ্রি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি দিয়েছি। এছাড়াও এ ঘটনার সঠিক তথ্য জানতে ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছি।

    এর আগে দুপুর ২টার দিকে টিকিট কেনাকে কেন্দ্র করে পর্যটকরদের সঙ্গে কাউন্টারের লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠিসোটা দিয়ে পর্যটকদের পেটাতে শুরু করেন। তখন পাশে থাকা এক তরুণী ও কোলে থাকা শিশু সন্তান নিয়ে এক নারী এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করেন স্বেচ্ছাসেবকরা।

    এ ঘটনায় বিকেলে অভিযান চালিয়ে পাঁচ হামলাকারীকে আটক করেছে পুলিশ।

    এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। জাফলং পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। পর্যটকদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ