ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝগড়া থামাতে গিয়ে ‘হার্ট অ্যাটাকে’ ইউপি সদস্যর মৃত্যু

    ঝগড়া থামাতে গিয়ে ‘হার্ট অ্যাটাকে’ ইউপি সদস্যর মৃত্যু
    মৃত্যুবরণ করা ইউপি সদস্য মো. শাহে আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ইউপি সদস্য মো. শাহে আলম (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।

    বৃহস্পতিবার (৫ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালের দিকে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় ইউপি সদস্যের এক ছেলের সাথে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কয়েকজন যুবককের ঝগড়া বেঁধে যায়। খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে যান।

    সেখানে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডায় জড়ান ইউপি সদস্য। এসময় হঠাৎ করেই ওই ইউপি সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

    এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য শাহে আলমকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

    কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

     

    /নোয়াখালী প্রতিবেদক


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ