ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • ডাচ-বাংলার এটিএম সেবা বন্ধ থাকবে ৩ দিন

    ডাচ-বাংলার এটিএম সেবা বন্ধ থাকবে ৩ দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুইচিং সিস্টেম আপগ্রেডের জন্য বৃহস্পতিবার রাত থেকে আগামী তিন দিন ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ও সিআরএম বন্ধ থাকবে। এছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস), ই-কমার্স, রকেট ও ডেবিট-ক্রেডিট কার্ডের সেবাও ১২ থেকে ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে। 


    ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

    ব্যাংকটি জানায়, সুইচিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম/সিআরএম, পিওএস, ই-কমার্স, নেক্সাসপে, নেক্সাস ডেবিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কার্ড, রকেট, ভিসা ও মাস্টারকার্ড ডেবিট কার্ড এবং মাস্টারকার্ড ক্রেডিট কার্ড সেবা ৬ মে থেকে ৮ মে পর্যন্ত বিভিন্ন সময় বন্ধ থাকবে। 

    বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থকে ৮ মে রাত ১১টা ৫৯ পর্যন্ত এটিএম ও সিআরএম সেবা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে। এছাড়া পিওএস সেবা বন্ধ থাকবে ৩৬ ঘণ্টা। ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৭ মে দুপুর ১২টা পর্যন্ত পিওএস সেবা নিতে পারবে না ব্যাংকটির গ্রাহকরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ২৪ ঘণ্টা ই-কমার্স, রকেট অ্যাড মানি সেবা বন্ধ থাকবে। 

    নেক্সাস ডেবিট, ভিসা ডেবিট, মাস্টারকার্ড ডেবিট, এনপিএনবি ফান্ড হস্তান্তর, আউটওয়ার্ড রেমিট্যান্স সেবা বন্ধ থাকবে ১৮ ঘণ্টা। রাত ১২টা ১ মিনিট থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা এসব সেবা বন্ধ থাকবে। আর মাস্টারকার্ড ক্রেডিট সেবা বন্ধ থাকবে আজ রাত ১২টা ১ মিনিট থেকে আগামীকাল শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ