ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ার ৫ গ্রামে ঈদ উদযাপন 

    মঠবাড়িয়ার ৫ গ্রামে ঈদ উদযাপন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার সোমবার ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন। 

    জানাগেছে, উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার সৌদি আরবের সাথে ০২ এপ্রিল শনিবার থেকে রোজা রাখা শুরু করেন।

    সাপলেজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক খন্দকার সোমবার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করে জানান, তার নেতৃত্বে ভাইজোড়া গ্রামে খন্দকার বাড়ি ১টি জামায়াত এবং কচুবাড়িয়া গ্রামের ফরহাদ মেম্বার বাড়ি ১টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। দুটি জামায়াতে খন্দকার বাড়ি ৩০০ জন ও ফরহাদ মেম্বার বাড়ি ৬০ জনের মতো মুসুল্লি উপস্থিত ছিলেন। এছাড়া অন্য গ্রামে অল্প কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেছেন।

    উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা দীর্ঘ কয়েক বছর থেকে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ২ টি ঈদ পালন করে আসছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ