ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাজিরপুরের অর্ধশত পরিবারের ঈদ পালন

    নাজিরপুরের অর্ধশত পরিবারের ঈদ পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরের  অর্ধশত পরিবারে সোমবার (২মে ) ঈদ  পালন অনুষ্ঠান চলছে। সৌদী আরবের সাথে মিল রেখে এসব পরিবার ঈদ পালন করছেন বলে তারা জানান। 

    জানা গেছে,  উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুরের খেজুরতলা গ্রামের এ ঈদ পালন করা হচ্ছে। স্থাণীয়  ইউপি সদস্য মো. বাবুল খান   জানান, তারা অর্ধশত পরিবারের ৬০ পুরুষ স্থাণীয় খেজুরতলা বাজারের আল-আমিন জামে মসজিদে  সোমবার  সকাল ৯টায় ঈদের  নামাজ আদায় করেছেন। 

    ওই নামাজে ইমামতি করনে  স্থানীয় স্কুল শক্ষিক মো. কামরুজ্জামান। তারা প্রায় ১৩ বছর ধরে এ মসজিদে ঈদের   নামাজ জামায়াতের  সাথে আদায় করেছেন। তিনি  আরো জানান, তারা  সৌদি আরবের সাথে মিল রেখে   রোজা শুরু করেন। আর সে অনুযায়ী  গতকাল  রবিবার (১মে) তাদের   ৩০টি রোজা পূর্ন হওয়ায়  সোমবার  তারা সৌদি আরবের সাথে মিল রেখে  ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন। 

    তিনি আরো জানান, প্রতিবছর জেলার সহ পার্শ্ববর্তী বাগেরহাট জেলার কচুয়া ও চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এখানে নামাজ আদায় করতে আসেন।  

    উল্লেখ্য, শুরেশ্বর পীররে অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের  সাথে মিল রেখ রমজান (ঈদ-উল-ফিতর)ও কোরবানীর (ঈদ-উল-আযহা) দুই ঈদ পালন করে থাকেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ