ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • পিরোজপুরে বাবার বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

    পিরোজপুরে বাবার বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে বাবার বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে এক গৃহবধূকে (১৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে জেলার সদর উপজেলায় এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় পরিবার গৃহবধূকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেছে।

    হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানান, তার স্বামী ঢাকায় চাকরি সুবাদে তিনি তার বাবার বাড়ি বসবাস করেন। তাকে সদর উপজেলার কুমিরমারা-বেকুটিয়া ফেরিঘাট এলাকার যুবক মাঈনুল বেশ কিছু দিন ধরে মোবাইল ফোনে ও সরাসরি বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে গৃহবধুকে দলবদ্ধ ধর্ষণ করে। 

    শুক্রবার রাতে ভুক্তভোগী তার বাবার ঘর থেকে বের হতে দরজা খুললে মাঈনুলসহ আরও কয়েকজন জোর করে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করলে তিনি অজ্ঞান হয়ে যান। 

    গৃহবধূ আরও জানান, পরে ভোরে তার জ্ঞান ফিরে এলে চিৎকার ও কান্না করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পিরোজপুর সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ধর্ষণের শিকার গৃহবধূকে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ