ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষাথীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

    ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষাথীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ফিরোজা আমু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম। 

    উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নতুন পোশাক, ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি পোলাউ চাল, সেমাই, চিনি, দুধ ও খেজুর। উপহার পেয়ে খুশি প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবার।  

    এ উপলক্ষে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ, পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকার ও প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। অনুষ্ঠানে সমাজ সেবার অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায় শতাধিক প্রতিবন্ধী শিশুকে নতুন কাপড় ও ঈদের খাদ্য সামগ্রী দেওয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ