ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • রাজাপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ-বস্ত্র বিতরণ

    রাজাপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ-বস্ত্র বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে স্বেচ্ছাসেবী মূলক সংগঠন "স্বপ্নের আলো ফাউন্ডেশন" (এস.এ.এফ) এর পক্ষ থেকে  সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের পোশাক উপহার দেয়া হয়েছে।

    শুক্রবার (২৯এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাব হল রুমে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদের পোশাক উপহার প্রদান করা হয়। ঈদ উপহারের মধ্যে ছিল– ছেলেদের পাঞ্জাবী, মেয়েদের জামা, মহিলাদের শাড়ি, পুরুষদের লুঙ্গি।

    "স্বপ্নের আলো ফাউন্ডেশন" এস.এ.এফ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নাঈম হাসান ঈমন এর সভাপতিত্বে ও রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহিন খান রোমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন "স্বপ্নের আলো ফাউন্ডেশন" উপদেষ্টা ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি আঃ রহিম রেজা। 

    বিশেষ অতিথি ছিলেন "স্বপ্নের আলো ফাউন্ডেশন" উপদেষ্টা ও ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, রাজাপুর প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মো. নেয়ামুল আহসান হিরন, "স্বপ্নের আলো ফাউন্ডেশন" রাজাপুর উপজেলা শাখার সভাপতি এম মুন্না।

    এছাড়াও উপস্থিত ছিলেন "স্বপ্নের আলো ফাউন্ডেশন" ঢাকা মহানগর শাখার সদস্য জহিরুল ইসলাম রিয়াদ, রাজাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুনজিল, অর্থ-সম্পাদক মো. সাগর খান, প্রচার প্রকাশনা সম্পাদক আরিয়ান ইসলাম আশিক, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম সাকিব প্রমূখ। 

    উল্লেখ্য, গত ১লা আগষ্ট, ২০১৯ইং তারিখে "আমাদের স্বপ্ন" "মানবতার সেবা" "জয়হোক রক্তদাতা" "স্বপ্নের আলো ফাউন্ডেশন" S.A.F এই স্লোগান ধারণ করে মানবসেবার মহৎ উদ্দেশ্য নিয়ে স্বপ্নবাজ কিছু তরুণের হাত ধরে "স্বপ্নের আলো ফাউন্ডেশন" এস.এ.এফ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সংগঠনটি সমাজসেবামূলক নানামুখী কর্মকাণ্ড চলমান আছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ