ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news

ঈদ করা হলো না শিশু হোসাইনের

ঈদ করা হলো না শিশু হোসাইনের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রমজানের ঈদের আনন্দ উপভোগ করতে মায়ের সঙ্গে নানা বাড়িতে এসেছিল শিশু হোসাইন আহমদ (৫)। কিন্তু সেই আনন্দ পরিণত হলো বিষাদে। উঠানে খেলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয় শিশুটির। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের পেঁচুল গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে শিশুটির মা পারুল বেগমসহ স্বজণদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। মৃতত হোসাইন আহমদ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, সামনে ঈদুল ফিতর। তাই ঈদের আনন্দ উপভোগ করতে বুধবার (২৭ এপ্রিল) বিকেলে মা পারুল বেগমের সঙ্গে নানা বাড়িতে আসে শিশু হোসাইন আহমদ। পরদিন বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল সে। একপর্যায়ে বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় হোসাইন।
নিহত শিশুর দাদা আব্দুস সাত্তার জানান, বাড়িটির এক কক্ষ থেকে অন্য কক্ষে ফাটা তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া তারটি উঠানে ঝুলন্ত অবস্থায় ছিল। আর তার নিচে মাটি স্তুপ করে রাখায় উচু ঢিবিতে পরিনত হয়। একপর্যায়ে সেখানে খেলা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে শিশু হোসাইন আহমদ। এরপর হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন