ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইন্দুরকানীতে স্কুলছাত্রী বধূকে পিটিয়ে হত্যা

    ইন্দুরকানীতে স্কুলছাত্রী বধূকে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে কিশোরী (স্কুলছাত্রী) বধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়। নিহত স্কুলছাত্রী সুমি আক্তার (১৫) উপজেলার বালিপাড়া ইউনিয়নের ব্যাপসাবুনিয়া গ্রামের মিলন মোল্লার মেয়ে ও স্থানীয় বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

    সে একই গ্রামের মাস্টার মো. ফারুক হাওলাদার ছেলে হৃদয় হাওলাদারের স্ত্রী। স্বামী ফারুক হাওলাদার উপজেলা সদরের ইন্দুরকানী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

    নিহত সুমির মামা মো. মনির হোসেন ফরাজী জানান, সুমির বাবার সঙ্গে মায়ের সম্পর্ক না থাকায় সুমির মা জীবিকার সন্ধানে সৌদি আরব থাকেন। আর সুমি তার মামা বাড়িতে থেকে পড়াশুনা করতো। এক বছর আগে প্রেমের সম্পর্কের জেরে সুমির সঙ্গে হৃদয়ের বিয়ে হয়। চার/পাঁচদিন আগে সুমিকে তার মায়ের কাছ থেকে একটি মোটরসাইকেল এনে দিতে বলে হৃদয়। এ প্রস্তাব সুমি প্রত্যাখ্যান করে। এ জেরে গত মঙ্গলবার বিকেলে সুমিকে মারধর করে হৃদয়। একপর্যায়ে মারা যায় সুমি। পরে এই হত্যার ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দিতে ঘরে থাকা চালের পোকা নিধনের ওষুধ সুমির মুখে ঢেলে দেওয়া হয়।

    খবর পেয়ে এ অবস্থায় তাকে উদ্ধার করে রাতে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই কিশোরী বধূকে তার স্বামী যৌতুকের জন্য মারধর করতো। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ