ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে অবৈধ ট্রলারেই মেঘনা পারি

    ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে অবৈধ ট্রলারেই মেঘনা পারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ সামনে রেখে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ভিড় বাড়লেও এ রুটে বাড়ানো হয়নি কোনো লঞ্চ। এতে চরম দুর্ভোগে পড়ছেন এ রুটের চলাচল করা যাত্রীরা।

    লঞ্চ ও সি-ট্রাকের অভাবে বাধ্য হয়েই যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করছেন।

    বিপজ্জনক এ নৌরুটে উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। এতে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

    জানা গেছে, ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে নৌপথ। তাই ওই সব অঞ্চলের যাত্রীদের ভোলা-লক্ষ্মীপুর নৌরুট ব্যবহার করতে হয়। এ নৌরুটটি ডেঞ্জার জোনের আওতায় থাকায় শুধুমাত্র সি-ট্রাক ও সি-সার্ভে সনদধারী লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়লেও এ রুটে বাড়ানো হয়নি কোনো লঞ্চ। বর্তমানে এ নৌরুটে দুটি সি- ট্রাক ও একটি লঞ্চ চলাচল করলেও যাত্রীর চাপ কিছুতেই কমানো যাচ্ছে না। তাই যাত্রীরা বাধ্য হয়েই ছোট ছোট ট্রলারে পারাপার হচ্ছেন। পরিবারের সঙ্গে ঈদ করতে আসা মানুষকে চরম দুর্ভোগ উপেক্ষা করে বাড়ি ফিরতে হচ্ছে।
     
    যাত্রী তানিয়া রহমান বলেন, এ নৌরুটটি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এখানে লঞ্চ কম থাকায় মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

    মাকসুদ রহমান ও ফারুক বলেন, ঈদ উপলক্ষে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চ বাড়ানো হয়নি, তাই বাধ্য হয়ে যাত্রীরা ট্রলারে যাতায়াত করছে।

    অভিযোগ উঠেছে, ঈদকে সামনে রেখে এ রুটে লঞ্চ বাড়ানোর দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই এক শ্রেণির প্রভাবশালী চক্র অবৈধভাবে ট্রলারে যাত্রী পারাপার করছে। অভিযান না থাকায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।  

    অবৈধ ট্রলারে যাত্রী পারাপার বন্ধে অভিযান চলছে জানিয়েছেন ইলিশা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, লঞ্চ সংকট থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ট্রলারে পারাপার হচ্ছেন। তবে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।  

    ভোলা নৌ বন্দরের বিআইডব্লিটিএ সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে খুব শিগগিরই আরও তিনটি লঞ্চ দেওয়া হবে। তখন আর মানুষের এমন ভোগান্তি থাকবে না। বাংলানিউজ। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ