ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • নাজিরপুরে ৪০ গৃহহীন পরিবার পেলো মাথা গোঁজার ঠাঁই 

    নাজিরপুরে  ৪০ গৃহহীন পরিবার পেলো মাথা  গোঁজার ঠাঁই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে পিরোজপুরে নাজিরপুরে ৪০টি ভুমি ও গৃহহীন  পরিবার  পেলেন মাথা গোঁজার ঠাই। মঙ্গলবার  সকালে  মুজিবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসাবে  আশ্রায়নের ওই  ঘর প্রদান করা হয়। 

    উপজেলার ‘নাজিরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের এমপি  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা প্রলিশ সুপার মো. সাইদুর রহমান,  উপজেলা  চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল-মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।  

    জানা গেছে,  প্রধানমন্ত্রীর ওই ঈদ উপহার হিসাবে  তৃতীয় পর্যায় পিরোজপুরে ২২৮টি পরিবার পেলো এ উপহার। এর মধ্যে জেলার নাজিরপুর উপজেলায় ৪০টি, নেছারাবাদ উপজেলায় ১০৩টি, ইন্দুরকানি উপজেলায় ৩০টি এবং মঠবাড়িয়া উপজেলায় ৫৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়।   

     সূত্র জানায়, পিরোজপুর জেলার প্রায় ৫ একর সরকারি খাস জমির ওপর ২২৮টি আশ্রায়ন প্রকল্প গড়ে তোলা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা সহ ২টি শয়ন কক্ষ, ১টি বারান্দা, ১টি পাকঘর ও সৌচাগার সহ প্রতিটি ঘর নির্মানে ব্যায় হয়েছে ২ লাখ, ৫৯ হাজার ৫শ’ টাকা করে।   উল্লেখ্য, ১ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কর্মসূচির অংশ হিসেবে ১হাজার ১৭৫টি এবং ২য় পর্যায়ে ২হাজার ৪টি গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ