ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • লালমোহনে জমি ও ঘর পেলেন ২৬০ পরিবার

    লালমোহনে জমি ও ঘর পেলেন  ২৬০ পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষনা দিয়েছেন তারই ধারাবাহিকতায় ভোলার লালমোহনে তৃতীয় ধাপে নতুন ঘর ও জমি পেলেন  ২৬০ গৃহ ও ভূমিহীন পরিবার।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারা দেশে ৩৩ হাজার পরিবারের মধ্যে গৃহহীন, ভুমিহীন এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

    আশ্রায়ন ২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ের জমিসহ গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে সকাল সাড়ে ৯ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। 

    উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রকৌশলী বেল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।

    আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সে ঘর প্রদান উদ্বোধন করার পর লালমোহনে ২৬০ গৃহ ও ভূমিহীন পরিবারের মধ্যে ঘরের চাবি ও দলিল বিতরণ করা হয়।      


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ