ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আগামীকাল মঠবাড়িয়ায় ঘর পাবে ৩০ পরিবার 

    আগামীকাল মঠবাড়িয়ায় ঘর পাবে ৩০ পরিবার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ৩০ টি পরিবারের হাতে জমির দলীল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাসে বিশেষ উপহার হিসেবে ভূমিহীনদের মাঝে ঘর বিতরণ ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে শুভ উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক রোববার (২৪ এপ্রিল) বিকেল ৫ টায় শহীদ মাখন লাল দাস মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

    এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন জানান, উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী এলাকায় নির্মিত এ ঘর গুলোকে ঘিরে বনায়নসহ রয়েছে অত্যান্ত মনোরম পরিবেশ। থাকছে নিরাপদ পানীর ব্যবস্থা। 

    প্রতিটি ঘরে ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫‘শ টাকা। তিনি আরও জানান, উপজেলা এখন পর্যন্ত ৩৮১ টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রথম পর্যায় ১৮১ টি ২য় পর্যায় ২০০ টি এবং তৃতীয় পর্যায়ের ২৯৫ টি বরাদ্দের মধ্যে ৩০ টি ঘরের কাজ সম্পন্ন হওয়ায় ২৬ এপ্রিল হস্তান্তর করা হবে। এছাড়াও বর্তমানে চলমান রয়েছে ৯০ টি ঘরের নির্মাণ কাজ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ