ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ইন্দুরকানীতে আগাম ঈদ শুভেচ্ছা বিনিময়

    ইন্দুরকানীতে আগাম ঈদ শুভেচ্ছা বিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ ও ইউনিয়ন জনপ্রতিনিধিদের সাথে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন মহারাজ ও জেলা পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ ইমরান।

    রবিবার (২৪ এপ্রিল) বিকালে ইন্দুরকানী উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মহিউদ্দিন মহারাজ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুল কালাম আজাদ ইমরান, উপজেলা ভাইস-চেয়ারম্যান রুহুল আমীন বাগা, মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা জেপির আহবায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মসিউর রহমান মঞ্জু, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ইউপি সদস্য মিজানুর রহমান, শেখ মনিরুজ্জামান, আবুল বাশার, আবুল কালাম, রফিকুল ইসলাম, আসমা বেগম প্রমুখ।

    এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ও জেলা পরিষদ এর সাবেক সদস্য শেখ আবুল কালাম আজাদ ইমরান সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং ইউপি সচিবগনকে ঈদের উপহার সামগ্রী প্রদান করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ