ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • ইন্দুরকানীতে উপজেলা আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল

    ইন্দুরকানীতে উপজেলা আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্তরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম ও তথ্য ও গবেষনা বিষায়ক সম্পাদক এইচ এম বজলুর রহমান মিন্টুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আ.লীগে সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ¦ একেএমএ আউয়াল,বিশেষ অতিথি জেলা আ.লীগের সাধারন সম্পাদক এ্যড. আব্দুল হাকিম হাওলাদার।
    এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগঠিনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, যুগ্ন-সাধারন সম্পাদক এ্যড. কানাই লাল বিশ^াস, ইন্দুরকানী থানার ওসি এনামুল হক, উপজেলা জেপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের প্রায় সাত শাতাধিক জনসাধারন।
     ইফতার পূর্ব আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ