ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য
  • স্পেন-বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    স্পেন-বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্পেনে বাংলা গণমাধ্যমে প্রধিনিত্বকারী সংগঠন ‘স্পেন-বাংলা প্রেস ক্লাব’ এর উদ্যোগে বাংলাদেশি কমিউনিটির সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদ্রিদের বাঙালিপাড়া খ্যাত লাভাপিয়েস এলাকার দেশ রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন, এন্ডোরা ও ইকুয়েটোরিয়াল গিনিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল।

    স্পেন-বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

    ইফতার মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মুকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আওয়ামী লীগ স্পেন শাখার সহ সভাপতি একরামুজ্জামান কিরণ, সাধারণ সম্পাদক রিজভী আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী, বিএনপি স্পেন শাখার সভাপতি মোজাম্মেল হক মনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহী, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, খুলনা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির সাবেক সভাপতি হেমায়েত খান, নোয়াখালী সমিতি ইন স্পেনের অন্যতম নেতা আবুল হোসেন, আবুল কাশেম মুকুল, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক আহ্বায়ক ফয়জুর রহমান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রবীন নেতা আব্দুল কাইয়ূম মাসুক, আব্দুল মুন্তাকিম মুজাক্কির, সোহেল আহমদ সামছু, মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারী, সদস্য আসাদুর রাহমান সাদ, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক কমিটির সদস্য আফসার হোসেন নিলু, সাইফুল মুন্সি ইকবাল, বিএনপি নেতা হুমায়ূন কবির রিগ্যান, জাসাস নেতা আসাদ আলী, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি খায়রুল আলম জামান, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হোসাইন ইকবাল, আঞ্জুমানে আল ইসলাহ‘র আবুল কালাম শিবলু, বাংলাদেশ কমিউনিটির শামসুল ইসলাম প্রমূখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ