ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • আতশবাজির কারখানায় দুই নারীর মৃত্যু

    আতশবাজির কারখানায় দুই নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের নান্দাইলে অবৈধ একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই নারী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২২ এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

    তিনি জানান, অবৈধ আতশবাজির কারখানায় দুই নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

    জানা যায়, বুধবার (২০ এপ্রিল) সকালে নান্দাইলের চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে একটি বাড়িতে অবৈধ আতশবাজির কারখানায় বিকট বিস্ফোরণ হয়। এতে আফিলা খাতুন ও নাসিমা নামে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়।

    বিস্ফোরণে আধা পাকা বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে। মরদেহ দুটি ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকে অবৈধ কারখানা ও বাড়ির মালিক বোরহান উদ্দিন পলাতক ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ