ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় জেলে পল্লী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    মঠবাড়িয়ায় জেলে পল্লী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “হাতে খড়ি ফাউন্ডেশন” এর পক্ষ থেকে স্কুল পড়ুয়া জেলে শিশুদের মাঝে “এক বক্স ঈদ আনন্দ” নামে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় বলেশ্বর নদীর পাড়ে উপজেলার তুষখালী ইউনিয়নের কাটাখাল নামক স্থানে ৪০ জন শিশু শিক্ষার্থীর হাতে এ ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। 

    এসময় উপস্থিত ছিলেন, হাতে খড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রুবের মিয়া নাহিদ, সভাপতি সজীব, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তারসহ সংগঠনের বিভিন্ন সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। সংগঠনটির সভাপতি সজীব জানান, ২০১৮ সাল থেকে জেলে পল্লী এলাকার শিশুদের  স্কুলমুখী করার জন্য কাজ করছি। শিশুরা যাতে স্কুলে যায় সেজন্য তাদেরকে উদ্ধুদ্ধ করা পাশাপাশি বিভিন্ন উপহার ও উপকরণ দিয়ে থাকি। 

    প্রতিষ্ঠাতা পরিচালক রুবের মিয়া নাহিদ বলেন, জেলে পল্লী এলাকার শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই মাছধরাসহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে। এসকল শিশুরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে অনুভূতি থেকেই ২০১৮ সালে বন্ধুদের সাথে আলোচনা করে সংগঠনটি তৈরী করি। বর্তমানে আমাদের শতাধিক স্বেচ্ছাসেবী বা সদস্য রয়েছেন। আমারা নিজেরাই চাঁদা দিয়ে এবং বিভিন্ন জনের নিকট থেকে সংগ্রহ করে শিশুদের কল্যাণে ব্যয় করি। এছাড়াও প্রতি শুক্রবার পাঠদানের ব্যবস্থা করি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ