ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

    স্বাস্থ্য সচেতনদের মাদক আকৃষ্ট করতে পারে না

    স্বাস্থ্য সচেতনদের মাদক আকৃষ্ট করতে পারে না
    বরিশালে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের উদ্বোধন করছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন , স্বাস্থ্য সচেতনদের মাদক আকৃষ্ট করতে পারে না। স্বাস্থ্য সচেতনদের খেলাধুলায় মনোযোগী হতে হয় । খেলাধুলার সঙ্গে সঙ্গে লেখাপড়ার দিকে মনযোগী হলেই দেশ সোনার বাংলা হতে পারবে।

    বৃহস্পতিবার (১ এপ্রিল ) সকাল ৮টার দিকে বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    জাহিদ ফারুক আরও বলেন, একটি জাতির উন্নতি নির্ভর করে দেশের নাগরিকদের ওপর। বঙ্গবন্ধু একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছেন। সোনার বাংলাদেশ গড়তে হলে আমাদেরকেও শারীরিকভাবে সুস্থ-সবল থাকতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর শারীরিকভাবে সুস্থ থাকতে হলে খেলাধুলার দিকে মনোযোগী হতে হবে।

    বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিগত ১০ বছরে অকল্পনীয় অগ্রগতি সাধন করেছে।  দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে । বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশে উন্নতি হবে।

    বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হোসেন চৌধুরী।

    বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের সহ-সভাপতি ও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বসির আহমেদ, উপ মহাসচিব ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু বক্তব্য রাখেন ।

    বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে ১০ এপ্রিল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর ওয়ান ডে ৫০ ওভারের খেলা দেশের ৮ টি বিভাগের ৪ জোনে ভাগ করা হয়েছে। ওই দিন বরিশাল ও খুলনার খেলা ছিল।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ