ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার
  • কৃষকলীগ দেশের অনেক অর্জনের অংশীদার: এমপি শাওন

    কৃষকলীগ দেশের অনেক অর্জনের অংশীদার: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ‘আগামী নির্বাচনেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনতে কৃষকলীগের প্রতিটি নেতাকর্মী আরও সুদৃঢ় ভাবে দায়িত্ব পালন করবে।’কৃষক লীগ দেশের অনেক অর্জনের অংশীদার’ 

    তিনি আরো বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষকলীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। 

    মঙ্গলবার বিকাল ৫টায় ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।‌

     
    উপজেলা কৃষকলীগের সভাপতি জনাব সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, আ'লীগ সাংগঠনিক সম্পাদক আমিন মহাজন,  সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইসতিয়াক হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ