ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার
  • দৌলতখানে দুর্যোগকালীন সুরক্ষা সামগ্রী পেলেন ৮৫৮ জেলে

    দৌলতখানে দুর্যোগকালীন সুরক্ষা সামগ্রী পেলেন ৮৫৮ জেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়ন পরিষদের আয়োজনে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের স্থানীয় সরকার কর্তৃক পরিচালিত লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের মাধ্যমে চরখলিফা ইউনিয়নের ৮৫৮ জন জেলেদের মাঝে এ লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়। 

    এর মাধ্যমে জেলেরা এই সুরক্ষা সামগ্রী নৌকায় রেখে দুর্যোগকালীন সময়ে কিছুটা সুরক্ষা থাকতে পারবে।’ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলন, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন, চরখলিফা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ওমি চৌধুরী সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,লজিক প্রকল্পের ভোলা কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ