ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • লালমোহনে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    লালমোহনে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। 

    পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের কৃষি উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য ১৯৭২ সালের আজকের দিনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে কৃষকলীগ দেশের কৃষকদের সংগঠিত করা বিভিন্ন দাবী আদায়সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে গৌরবউজ্জ্বল ভুমিকা পালন করে আসছে। বঙ্গবন্ধু কন্যা বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক ও কৃষির উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষির উন্নয়নে বিনামূল্যে বীজ, সার ও কৃষিযন্ত্রপাতিসহ সকল উপরকন দিয়েছেন। বর্তমান সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতির কারনে   দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি ক্ষেত্রে এবং কৃষিজাত পন্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে ঈর্ষণীয় অবস্থানে রয়েছে। এই সাফল্য অর্জন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারনে। 

    উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেস বকশির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদসহ অনান্য নেতা-কর্মীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ