ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুর জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

    পিরোজপুর জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। সোমবার (১৮ এপ্রিল) সকালে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাদী হাসান মেহেদীর নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শ্রাবন-জুয়েল পরিষদ সবার সেরা পরিষদ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়।

    মিছিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি মাহাদী হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে আলামিন, পিরোজপুর পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান বাবুসহ দলীয় নেতাকর্মী।

    উল্লেখ্য, রোববার (১৭ এপ্রিল) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

    নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।

    নতুন দায়িত্ব পাওয়া সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ পুরনো কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পুরনো কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ