ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ইন্দুরকানীতে দেড়শ এতিমের ইফতার দিলেন ইউপি চেয়ারম্যান

    ইন্দুরকানীতে দেড়শ এতিমের ইফতার দিলেন ইউপি চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে এতিমখানার ১৫০ জন শিশুকে ইফতার করালেন ১নং পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন।
     উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বৌডুবি এমদাদিয়া নূরানী তা'লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং রাবেয়া খাতুন হাফেজী মাদ্রাসায়  অধ্যায়নরত এসব শিশুদের তিনি ইফতার করান। রবিবার সন্ধ্যায় তার ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়।

    এসময় পিরোজপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ ইউসুফ আলী আকন,পারেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা,পাড়েরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খায়রুল আকন,৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান,ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু সহ মাদ্রাসার মুহতামিম, শিক্ষক ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

    ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন বলেন, এতিম শিশুদের মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই মাদরাসার শিশুদের সাথে পবিত্র মাহে রমজানে  ইফতার মাহফিলে শরিক হতে পেরে নিজে কাছে ভাল লাগছে। এই মাদ্রাসাটির উন্নয়ন এবং শিশুদের যেকোনো  সহযোগিতার ক্ষেত্রে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ