ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে
  • ব্রাজিলে মুজিবনগর দিবস পালিত

    ব্রাজিলে মুজিবনগর দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়া ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে। রবিবার (১৭ এপ্রিল) সকালে দূতাবাসে আয়োজিত বিশেষ আলোচনা সভায় দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানের শুরুতে সকল শহীদ এবং ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত্ব বাণী পাঠ করা হয়।

    রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, জাতি হিসেবে আমরা সৌভাগ্যবান বঙ্গবন্ধুর মতো সকল গুণে গুণান্বিত বিরল নেতৃত্ব গুণাবলী এবং সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতা পেয়ে। তিনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকারের নেতৃত্ব প্রদানকারী জাতীয় চারনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমতকে প্রভাবিত করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করতে মুজিবনগর সরকারের ভূমিকা সম্পর্কে তিনি আলোচনা করেন। ১৯৭১সালের ১৭এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাস্তব রূপলাভ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধে কূটনীতিকদের অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করেন। 

    রাষ্ট্রদূত দূতাবাসের সকলকে স্মরণ করিয়ে দেন যে দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র দূতাবাস হিসেবে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সকলের অনেক দায়িত্ব। তিনি দূতাবাসের সকলকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ে বঙ্গবন্ধুর ভূমিকা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক খাতের উন্নয়ন সম্পর্কে ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান। রাষ্ট্রদূত সকলকে স্বাধীনতার চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবার আহ্বান জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ