ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • দৌলতখানে জমি নিয়ে দ্বন্দ্বে হামলায় আহত ৫

    দৌলতখানে জমি নিয়ে দ্বন্দ্বে হামলায় আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী ও পুরুষ সহ ৫জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়াে গেছে । শনিবার উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শনি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. মাকছুদ, সুমন, রিংকু, ইউনুছ। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

    আহত মাকছুদ জানান, একই বাড়ির কামালের সাথে দেড় শতক জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার ওই জমিতে তারা বসতঘর নির্মাণ করতে গেলে কামাল , ফিরোজ, রুহুল আমিন, ইসমাইল, মিলন শনি সহ ১০ থেকে ১৫জন মিলে তাদের উপর লাটিসোঁটা দিয়ে অতর্কিত হামলা করে। এতে তাদের পরিবারের চাঁর সদস্য গুরুতর আহত হয়। বর্তমানে তারা ভোলা হাসপাতালে ভর্তি আছেন। 

    এ ব্যাপারে কামালের পরিবার জানান, উল্টো তারা তাদেরকে হামলা করে । এতে তাদের পরিবারের একজন গুরুতর আহত হয়। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ