ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার
  • ভোলায় ইয়াবাসহ পাচারকারী আটক

    ভোলায় ইয়াবাসহ পাচারকারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ১ হাজার ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছেন পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে সদর উপজেলা ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাদেরকে আটক করে।

    আটককৃতরা হলো- বরিশাল জেলার কাউনিয়া থানার চর বাড়িয়া লামচড়ি গ্রামের সংকর চন্দ্র হালদারের ছেলে জয়চন্দ্র হালদার এবং অপরজন একই জেলার কোতয়ালী মডেল থানার নাজির মহল্লা গ্রামের আলী আকবরের ছেলে বরকত আলী রুমন।


    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক পাচারকারীরা  চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে ভোলা হয়ে বরিশালে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৭টার দিকে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    পুলিশ আরো জানিয়েছে, ওই মাদক পাচারকারীরা এর আগেও চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে গাঁজা ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের চালান ভোলায় এবং বরিশাল নিয়ে তা খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছে দিতো।

    ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে এবং তাদের বিরুদ্ধে পূর্বে আরও ৪টি মাদক মামলা রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ