ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক মাসে উদ্ধার ২০ হারানো মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ এলএলবি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্য,পরিবারের দাবি হত্যা! বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য
  • নিউইয়র্কে ৪ দিনব্যাপী বাংলা বইমেলা

    নিউইয়র্কে ৪ দিনব্যাপী বাংলা বইমেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৮ থেকে ৩১ জুলাই নিউইয়র্কে চার দিনব্যাপী বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে। গত ১০ এপ্রিল মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বইমেলা হিসেবে স্বীকৃত এই বইমেলার ৩১তম আসরের আহ্বায়ক গোলাম ফারুক ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা একুশে পুরস্কারপ্রাপ্ত লেখক ড. নূরন নবী, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দীন আহমেদ, কথা সাহিত্যিক ও মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ফেরদৌস সাজেদীন, ফা্উন্ডেশনের ভাইস চেয়ারপার্সন প্রাবন্ধিক-লেখক হাসান ফেরদৌস, কার্যকরী কমিটির সদস্য-সংস্কৃতি কর্মী সউদ চৌধুরী, প্রাবন্ধিক-গবেষক আহমাদ মাযহার, লেখক-সাংবাদিক ফাহিম রেজা নূর, লেখক আদনান সৈয়দ, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও ব্লগার তানভীর রাব্বানী, সংস্কৃতি কর্মী সাবিনা হাই উর্বি, ফাউন্ডেশনের প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মুরাদ আকাশ ও ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা উপস্থিত ছিলেন।

    কার্যকরী কমিটির সভায় আসন্ন বইমেলাকে সফল করে তোলার জন্য সর্বসম্মতিক্রমে আট সদস্য বিশিষ্ট কোর কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্যরা হলেন, গোলাম ফারুক ভুঁইয়া, ফেরদৌস সাজেদীন, আহমাদ মাযহার, আদনান সৈয়দ, সেমন্তী ওয়াহেদ, তানভীর রাব্বানী ও বিশ্বজিত সাহা। হাসান ফেরদৌস এ কমিটির উপদেষ্টা।

    এ ছাড়া গোলাম ফারুক ভুঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট ফান্ড রেইজিং কমিটি গঠিত হয়। এই কমিটিতে রয়েছেন ড. নূরন নবী, ডা. জিয়াউদ্দীন আহমেদ, ফেরদৌস সাজেদীন ও তানভীর রাব্বানী।

    নিউ ইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভুঁইয়া জানান, ৩১তম বইমেলার অনুষ্ঠানমালা আরও বেশি বই কেন্দ্রিক ও বৈচিত্র্যময় হবে বলে কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ