ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মনপুরায় বাংলা নববর্ষ উৎসব

    মনপুরায় বাংলা নববর্ষ উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘নতুন দিনের নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সম্প্রদায়িকতা ভুলে স্মপ্রীতির হাত ধরি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলার মনপুরায় বাংলা বর্ষবরণ উৎসব পালিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আম্রাবাগান চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আম্রাবাগান চত্বর এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অলোচনা সভার বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, নতুন বছর নতুন সম্ভবনা নিয়ে আসে। বর্তমান প্রেক্ষাপটে নববর্ষ উদযাপন পরিনত হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসবে।  পুরানো গ্লানি হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর ১৪২৯ বরণ করে নেওয়া হয়েছে। 

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ আহম্মেদ, পল্লীউন্নয়ন কর্মকর্তা মাহতাবউদ্দিন, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ মাহবুবুল আলম শাহীন, সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, মনোয়ারা বেগম মহিলা কলেজের বাংলা প্রভাষক জুড়ান চন্দ্র মজুমদার, হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধন শিক্ষক মনোয়ারা বেগমসহ বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, গন্যমান্য ব্যক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

    পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মনপুরা শিল্পকলা একাডেমির শিল্পীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ