ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • পলাশে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

    পলাশে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর পলাশ উপজেলায় পারিবারিক কলোহের জের ধরে বর্ষা বেগম (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাঙ্গাল পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী অন্তর সরকার পলাতক রয়েছে। নিহত বর্ষা বেগম চরসিন্দুর ইউনিয়নের চরখোপি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

    নিহত বর্ষার পিতা আনোয়ার হোসেন জানান, গত সাত মাস আগে পারিবারিক ভাবে বাঙ্গাল পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অন্তর সরকারের সাথে বর্ষা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ নিয়ে প্রায় সময় বর্ষাকে মারধরও করত তার স্বামী অন্তর সরকার।

    সর্বশেষ বুধবার সকালে মারধর করে শ্বাসসরোধ করে হত্যার পর তা আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় স্বামী। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

    পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তদন্ত রির্পোটের পর হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ