ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • কাঠালিয়ায় ইউপি সদস্যের ঘরে চুরি

    কাঠালিয়ায় ইউপি সদস্যের ঘরে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩নং আমুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলামের ঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সারে ৮টার দিকে উপজেলা আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে রাতেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী ও ওসি (তদন্ত) এইচ এম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

    ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে সে ইউনিয়ন পরিষদে যায়। ইফতার করে সন্ধ্যায় ঘরের দরজায় তালা লাগিয়ে মেয়ে নিয়ে কেনাকাটার জন্য আমুয়া বাজারে যায়। তার স্ত্রী স্কুল শিক্ষক নিপা আক্তার রাত ৮ টা ৪০ মিনিটের সময় বাড়ী ফিরে তালা খুলে ভিতরে ঢুকে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো। আলমিরা ও সুকেস খোলা মালামাল ছড়ানো ছিটানো।

    বিছানার বালিশের নিচে থাকা চাবি দিয়ে আলমিরা খুলে দুই লক্ষ ৬৭ হাজার টাকা ও চার ভড়ি স্বর্নালংকারসহ ৫ লক্ষ টাকার মালামাল এবং কাগজপত্র চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

    কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ