ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শান্তর সেঞ্চুরিতে অঘোষিত ফাইনালে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের

     শান্তর সেঞ্চুরিতে অঘোষিত ফাইনালে ২৬৫ রানের পুঁজি বাংলাদেশের
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অঘোষিত ফাইনাল। যে দল জিতবে, তারাই হাতে তুলবে সিরিজের ট্রফি। সিরিজ জয়ের এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৬৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৬৬।

    আজ বৃহস্পতিবার টস হারের হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই টস হারলো বাংলাদেশ। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে টাইগাররা।


    শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারই ফিরে গেছেন আগেভাগে। ওররকির টানা দুই ওভারে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন। সাইফ (০) খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন। ওররকির পরের ওভারে ইনসাইডেজ হয়ে বোল্ড হন তামিম (০)।

    সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ওররকির তৃতীয় শিকার হয়ে ফেরেন ১৮ রান করে। ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

    সেই চাপ থেকে দলকে টেনে তুলেছেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। চতুর্থ উইকেটে ১৭৮ বলে ১৬০ রানের জুটি গড়েন তারা।

    লিটন দাস ভালো খেলছিলেন। কিন্তু জেডন লেনেক্সের ঘূর্ণি বুঝতে পারেননি। স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। ৯১ বলে ৭৬ রানের ইনিংসে ৩টি চার আর একটি ছক্কা হাঁকান লিটন।

    এরপর শান্ত তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১১৯ বলে ৯ চার আর ২ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ