ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বিশ্বে ১৬ কোটি ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

    বিশ্বে ১৬ কোটি ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এখন পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ৩৩ লাখে পৌঁছেছে। এতে আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ১০ লাখ ছাড়িয়েছে।

    গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮২৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫০ হাজার ৬৫৬ জন।

    আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ মে) বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৪৫ হাজার ১৮ জন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ১০ লাখ ৮০ হাজার ৬১৬ জন। এতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ২৮২ জন।

    বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৭ হাজার ৭৮৫ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জনের দেহে।


    যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৮৩২ জন। মারা গেছেন ২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন।

    তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ২৫৬ জন।


    করোনা ভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। আর তালিকায় ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ