ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • বেগুনি নিয়ে ব্যঙ্গ করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের

    বেগুনি নিয়ে ব্যঙ্গ করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিষ্টি কুমড়ার ছবি দিয়ে বেগুনি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রংপুরে এক শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে থানায় অভিযোগ করেছেন এক ছাত্রলীগ নেতা। রোববার (১০ এপ্রিল) রাতে তাজহাট থানা পুলিশ অভিযোগটি নেয়।

    পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তের জন্য সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হবে। অভিযুক্ত শিক্ষকের নাম দেলোয়ার হোসেন (৪২)। তিনি রংপুর সিটি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সিনিয়র শিক্ষক। অভিযোগকারী ছাত্রলীগ নেতার নাম ইমরান হোসেন। তিনি রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

    অভিযোগ সূত্রে জানা যায়, ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে মিষ্টি কুমড়ার ছবিসহ একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেন শিক্ষক দেলোয়ার হোসেন।

    পোস্টের ক্যাপশনে দেলোয়ার লেখেন, ‘এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সাপ্লাই করি।’ মুহূর্তে ওই শিক্ষকের এ পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয় এবং সমালোচনার জন্ম দেয়।

    বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ব্যাপক সমালোচনার মুখে পরে ফেসবুক থেকে পোস্টটি মুছে দেন দেলোয়ার হোসেন।

    এ ঘটনায় রোববার রাতে স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাদী হয়ে তাজহাট থানায় শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেন।

    এ প্রসঙ্গে ইমরান বলেন, দেলোয়ার হোসেনের ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্টের মাধ্যমে বর্তমান সরকার, জনগণ, আওয়ামী লীগসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সম্মানহানি হয়েছে, তাকে রাজনৈতিকভাবে হেয় করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের মাতৃতুল্য নেত্রী। তার বিরুদ্ধে এই কটূক্তিমূলক পোস্ট করায় আমি ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

    এ বিষয়ে শিক্ষক দেলোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি বাসায় নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

    মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগটি সাইবার ট্রাইব্যুনালে তদন্তের জন্য অনুমতি চাইব। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ