ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • ৯৯৯ এ কল দিয়ে আত্মসমর্পণ করলেন আসামি

    ৯৯৯ এ কল দিয়ে আত্মসমর্পণ করলেন আসামি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দিলেন চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মিরাজ (২২)। মিরাজ ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম ফাতেমাবাদ গ্রামের আবদুর রহিমের ছেলে। 


    লালমোহন থানার এসআই জাহিদ হাসান জানান, মিরাজ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রোববার রাতে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯এ কল দিয়ে স্বেচ্ছায় ধরা দেওয়ার কথা জানান। পরে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। আজ সোমবার সকালে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। 


    মিরাজ জানান, প্রতিবেশীর করা একটি মামলায় তিনি ছয় মাস হাজিরা দিয়েছেন। এর মধ্যে একটি হাজিরায় সঠিক সময়ে আদালতে উপস্থিত থাকতে না পারায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। কয়েক দিন পালিয়ে থাকলেও আর নিজেকে লুকিয়ে রাখতে ভালো লাগছিল না। তাই জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে নিজেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ