ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্র নিহত 

    চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্র নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনের দুলারহাটে বিদ্যুতায়িত হয়ে মাহাবুব হাসান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

    নিহত মাহাবুব হাসান ওই এলাকার মো. রফিজল ইসলাম কবিরের ছেলে এবং চরফ্যাশন সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। 

    পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে নিজ বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে পাশে পুকুরে মাছ ধরতে যান হাসান। তিনি বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরছিলেন। এ সময় এক পুকুর থেকে মাছ ধরা সম্পূর্ণ করে অন্য আরেকটি পুকুরে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন হাসান। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। 


    এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন বলেন, বিষয়টি জেনতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ