ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তিন তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

    তিন তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলেকট্রিক লাইনের কাজ করতে গিয়ে শর্ট খেয়ে ছাদের তিন তলা থেকে পড়ে পিরোজপুরের ইন্দুরকানীর রুবেল ফকির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ঢাকার রামপুরার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রুবেল ফকির ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের  আলী আহম্মেদ ফকিরের ছেলে।

    নিহত রুবেল ফকিরের পিতা আলী আহম্মেদ ফকির জানান, আমার দুই ছেলের মধ্যে রুবেল বড়, অন্য ছেলে প্রতিবন্ধী, সে ঢাকায় ইলিকট্রিকের কাজ করত, শনিবার বিকালে রামপুরা এলাকায় একটি তিনতলা ভবনে কাজ করার সময় বিদ্যুতের তারে শর্ট খেয়ে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়। 

    পরে  তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায়  শনিবার  রাতে মারা যায়।  ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করীম ইমন জানান, রুবেল ফকির নামের এক যুবক শনিবার রাতে ঢাকায় বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে তিনতলার ছাদ থেকে পড়ে মারা গেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ