ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলায় ২৫০ পিচ ইয়াবাসহ বরিশালের মাদক কারবারি আটক

    ভোলায় ২৫০ পিচ ইয়াবাসহ বরিশালের মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সহ মোঃ মারুফ মোর্শেদ আকাশ (২৭) নামক এক মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। আটককৃত আসামি মোঃ মারুফ মোর্শেদ আকাশ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কালিগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের হারুন অর রশিদের ছেলে।

    শনিবার (০৯ই এপ্রিল) বিকেলে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ এর সার্বিকতত্বাবধায়নে এসআই (নিঃ) মোঃ ফখরুল হাসান লিখন, সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এএসআই(নিঃ) মোঃ ইলিয়াস, এএসআই(নিঃ) মোঃ আনিসুর রহমান বিশেষ অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানাধীন পৌরসভা ০৪নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ নেছার উদ্দিন এর বসত বাড়ীর দক্ষিন পাশে ভোলা-চরফ্যাশনগামী পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা।

    এসময় তার কাছ থেকে ২৫০(দুইশত পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    এ ব্যাপারে তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    রবিবার সকালে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির (বিপিএম)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ