ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ‘দেশে টিকাগ্রহীতাদের দেহে ৯৭ শতাংশ পর্যন্ত অ্যান্টিবডি’

    ‘দেশে টিকাগ্রহীতাদের দেহে ৯৭ শতাংশ পর্যন্ত অ্যান্টিবডি’
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা (কোভিশিল্ড) নেওয়াদের দেহে প্রথম মাসে ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশ অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই সঙ্গে যারা আগে কোভিড আক্রান্ত হয়েছেন, টিকা নেওয়ার পর তাদের দেহে প্রায় চার গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।

    বুধবার (১২মে) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরের এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, দুই প্রতিষ্ঠানের যৌথ এ গবেষণায় প্রাথমিকভাবে ১২০ জনের শরীরে টিকার কার্যকারিতা পর্যালোচনা করা হয়েছে। সব বয়সী টিকাগ্রহীতাদের দেহে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। অন্যান্য রোগে আক্রান্ত থাকা কিংবা না থাকার সঙ্গে অ্যান্টিবডির উপস্থিতির তেমন পার্থক্য দেখা যায়নি।

    এছাড়াও এ গবেষণায় আগামী দুই বছর পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন কেন্দ্রে ছয় হাজার ৩০০ জন টিকাগ্রহীতার রক্তে অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষা করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ