ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • মুয়াজ্জিন নিয়োগ কেন্দ্র করে 

    বোরহানউদ্দিনে দেশীয় অস্ত্রসহ মহড়া: মুসল্লীদের প্রতিবাদ

    বোরহানউদ্দিনে দেশীয় অস্ত্রসহ মহড়া: মুসল্লীদের প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে মুয়াজ্জিন নিয়োগকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী মহড়ার  প্রতিবাদে স্থানীয় মুসল্লীদের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ সাতবাড়ীয়া বাইতুন্নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    প্রতিবাদ সভায় মুসল্লীরা বলেন, আমাদের মসজিদের মুয়াজ্জিন মো. সানাউল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থত থাকা ও ব্রেইন স্ট্রোক করার কারণে মসজিদ কমিটি ও মুসল্লীদের মতামতের ভিত্তিতে তাকে সাময়িক ছুটিতে রাখা হয়।

    কমিটি ও মুসল্লীদের এমন মতামত উপেক্ষা করে মুয়াজ্জিনকে রাখতেই হবে বলে দাবী করেন একই এলাকার মো. ইউনুছের ছেলে সুবেল ও কাসেমের ছেলে মো. করিম। কিন্তু সুবেল ও করিমের দাবী’র গুরুত্ব না দেয়ায় তাদের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাস বাহিনীসহ দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে গোটা এলাকায়। এবং কমিটি ও মুসল্লীদের ভয়ভীতি প্রদর্শন করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    পরে বিক্ষিপ্ত মুসল্লীগণ ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুলের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবী জানায়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ