ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • রাষ্ট্রদূত ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যদের মতবিনিময়

    রাষ্ট্রদূত ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যদের মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রদূত তারিক আহসান এক বৈঠকে মিলিত হন। বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে দূতাবাসের দ্বিতীয় সচিব আলমগীর হোসেন ও রাজী আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

    বৈঠকের শুরুতেই পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত ২০২২ সালের কার্যকরী কমিটির তালিকা সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম ও সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ।

    রাষ্ট্রদূত সকলকে অভিনন্দন জানান এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের অতীতের কমিউনিটির উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সংগঠনের সকল সদস্যদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    এই সময়ে রাষ্ট্রদূত তারিক আহসান পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যদের পর্তুগালে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং অর্জন পর্তুগালের জাতীয় পর্যায়ের তুলে ধরার আহ্বান ব্যক্ত করেন। অপরদিকে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যাতে স্থানীয় আইন কানুন মেনে সুনাগরিক হিসেবে পর্তুগালে বসবাস করে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে পারে এই বিষয়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের সংস্কৃতি চর্চার বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য পর্তুগাল বাংলা প্রেস ক্লাবকে ভূমিকা রাখার আহ্বান জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ