ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে ছাত্রদল নেতা আটক 

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে ছাত্রদল নেতা আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে  ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে  মো. সাখাওয়াত নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছেন তজুমদ্দিন থানা পুলিশ । বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। সে চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ৪ নং ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে। 

    থানা সুত্রে যানা যায়, বুধবার রাত সাড়ে ১১ টা ১৫ মিনিটের দিকে শাখাওয়াত তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে পোষ্ট করে। পরে স্থানীয়রা তাকে দক্ষিণ সম্ভুপুর বাজারে সিটি ব্যাংকের এজেন্ট শাখায় দেখতে পেয়ে চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়াকে সংবাদ দেয়। পরে চেয়ারম্যান ঘটনা জেনে তাকে থানায় দিয়ে দেয়। 

    চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া জানান, আটক শাখাওয়াত স্থানীয় বিএনপির কর্মি। সে ইতিপূর্বেও প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকে নিয়ে কটুক্তি করেছে। তখন প্রমানের অভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি। 

    চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব জানান, শাখওয়াত চাচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত আছে। শুধু প্রধানমন্ত্রীই নয়, যে কাউকে নিয়েই কটুক্তি করা আমরা সমর্থন করিনা। 

    ওসি এসএম জিয়াউল হক জানান, বিষয়টি যাচাই বাচাই করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ