ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে ‘বাংলাদেশ ককাসকে’ পুনরুজ্জীবিত করার জন্য মার্কিন সিনেটরকে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    ৫ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে মার্কিন সিনেটরের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ ও নাহিম রাজ্জাক এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

    মোমেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা সিনেটর চাক শুমারের (ডি-এনওয়াই) সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোটের (আর-ওএইচ) সঙ্গেও সাক্ষাৎ করেন।

    পররাষ্ট্রমন্ত্রী মোমেন ব্যবসায়ীক সহযোগিতার বিষয়ে ইউএস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে যোগ দেন। ব্যবসায়িক বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, বাণিজ্য ও বিনিয়োগে নিয়োজিত ২০টিরও বেশি মার্কিন কোম্পানির নির্বাহীরা যোগ দেন।

    ইউএস-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন উল্লেখ করেন যে, বেশ কিছু প্রবৃদ্ধির মূল ক্ষেত্র রয়েছে যেখানে মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশকে সহায়তা করতে পারে। এর মধ্যে রয়েছে— টেলিকম অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি, ফার্মাসিউটিক্যালস, ব্লু ইকোনমি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আর্থিক প্রযুক্তি এবং ডিজিটাল পেমেন্ট।

    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম আয়োজিত ‘বাংলাদেশ হাউসে’ নৈশভোজে যোগ দেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ