ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সরকারি বইসহ ৫টি ভ্যানগাড়ি জব্দ

    সরকারি বইসহ ৫টি ভ্যানগাড়ি জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাউখালী জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই অবৈধভাবে বিক্রির সময় স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের সহযোগিতায় বইসহ পাঁচটি ভ্যানগাড়ি জব্দ করেছে প্রশাসন।  সোমবার সন্ধ্যায় জোলাগাতি স্কুলের সামনে সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় বই ভ্যান গাড়ি জব্দ করে উপজেলা প্রশাসন।

    জানা গেছে, উপজেলার জোলাগাতী মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রুস্তুম আলী ও সহকারী শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনের কাছ থেকে কুষ্টিয়া জেলার শিলাইদহের আমিন উদ্দিনের ছেলে মো. কামালের কাছে বইগুলি বিক্রি করেন।

    কামাল বর্তমানে পিরোজপুর জেলার যুব উন্নয়ন কার্যালয়ের পাশে বাসা ভাড়া করে ভাঙ্গারির ব্যবসা করেন।

    কামাল হোসেন জানান, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক গত ৩ এপ্রিল তার সঙ্গে যোগাযোগ করে বইগুলো বিক্রয়ের প্রস্তাব দেন।

    সে অনুযায়ী সোমবার তিনি পাঁচটি ভাড়া করা ভ্যানগাড়ি নিয়ে স্কুলে উপস্থিত হন। বইগুলো মাপ শেষে ভ্যানে ভর্তি করেন।

    এ সময় উপজেলা প্রশাসনের কাছে ৭২০ কেজি বই ও অন্যান্য কাগজ ৮০ কেজি ক্রয় করেছেন বলে লিখিত স্বীকারোক্তি দেন কামাল হোসেন।

    ভ্যান চালক মো. শরিফুল ইসলাম জানান, কামাল পাঁচটি ভ্যান ভাড়া করে তাঁদের এখানে নিয়ে এসেছেন পুরোনো কাগজপত্র নেওয়ার কথা বলে।

    তাঁদের একটি ভ্যানে ৫০০ কেজি ধারণ ক্ষমতা রয়েছে। পাঁচটি ভ্যানে প্রায় ২৫’শ কেজি বই পিরোজপুরে নেওয়ার জন্য রওনা হন তাঁরা।

    এ সময় তাঁদের ভ্যানগুলো পুলিশ থানায় নিয়ে যায়। বইগুলো অবৈধ কিনা তা তারা জানেন না বলে জানান এই ভ্যান চালক।

    প্রধান শিক্ষক রুস্তম আলী জানান, পুরোনো কাগজপত্র এবং বই রাখার জায়গা সংকট থাকায় বইগুলো বিক্রি করা হয়েছে। তবে বই বিক্রির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি বলেও স্বীকার করেন তিনি।

    স্কুল কমিটির সভাপতি শহিদুল ইসলামের জানান, বই বিক্রি বিষয়ে তিনি কিছুই জানেন না। কেউ চুরি করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকি বলেন, সাংবাদিক এবং নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে আমি ঘটনাস্থলে উপস্থিত হই।

    পাঁচটি ভ্যান ভর্তি বই পুলিশ, স্থানীয় জনগণ এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে স্কুলের একটি কক্ষে সিলগালা করে রাখা হয়।

    কাউখালী থানা-পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) মো. মামুন হোসেন জানান, ভ্যানগাড়ি গুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং বইগুলো স্কুলের একটি কক্ষে জব্দ করে রাখা হয়েছে।

    ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে মাধ্যমিক শিক্ষা অফিসার, পুলিশের সহযোগিতায় বই ও ভ্যানগাড়ি গুলো জব্দ করা হয়। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ ব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি শুনেছি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ